পোরশা এতিমখানায় চেক বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

পোরশা (নওগাঁ) :
নওগাঁর পোরশায় ১৩টি কওমী মাদ্রাসা সংশ্লিষ্ট এতিম খানা ও ৩৫জন অসুস্থ্য ব্যক্তির মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবীল হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে করোণা ভাইরাস জনিত সমস্যার কারনে এতিমখানা গুলিতে ১ লক্ষ ৩০ হাজার টাকা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সুপারিশ ক্রমে প্রাপ্ত অসুস্থ্যদের মাঝে ১৩ লক্ষ ৮০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী ও ইউএনও নাজমুল হামিদ রেজা। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code