তাসকিন-সৌম্যর ব্যাট-বল সাড়ে ৮ লাখ টাকায় বিক্রি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাভাইরাসের কারণে দুর্গতদের সাহায্যে নিজেদের প্রিয় ব্যাট-বল নিলামে তুলেছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ। রবিবার রাতে অনুষ্ঠিত হয়ে গেছে সেই নিলাম। উচ্চমূল্যেই বিক্রি হয়েছে তাদের স্মৃতিবহুল এই স্মারক। দুইজনের ব্যাট ও বল মিলে নিলাম থেকে পাওয়া গেছে সাড়ে ৮ লাখ টাকা।
প্রায় দেড় ঘণ্টা ধরে চলা নিলামে সৌম্যর ব্যাট বিক্রি হয়েছে সাড়ে চার লাখ টাকায়, অপর দিকে তাসকিনের বলটি বিক্রি হয় চার লাখ টাকায়। নিলাম থেকে পাওয়া এই অর্থের পুরোটাই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে ব্যয় করা হবে। সৌম্য জানালেন সেই ব্যাটের সঙ্গে তার অনেক আবেগ জড়িয়ে, সেঞ্চুরির ব্যাটটা আমার একদম নতুন ছিল। মুমিনুল ভাই সব সময় বড় ম্যাচে নতুন ব্যাট দিয়ে খেলার কথা বলেন। আমার প্রথম টেস্ট সেঞ্চুরির কারণে ব্যাটটায় অনেক স্মৃতি জড়িত আছে। অনেক আবেগ আছে। আমি চেয়েছিলাম যে ব্যাটটা অনেক সময় আমার কাছে থাকুক। কিন্তু এখন করোনার সময় ব্যাটটা নিলামে তোলার প্রস্তাব পাওয়ার পর দ্বিতীয়বার আর ভাবিনি। আমার এই ব্যাটের কারণে যদি দুইটা মানুষের উপকার হয়, তাহলে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো।
তাসকিন বলেছেন, আমার ঘরে সংগ্রহকৃত সবগুলো সামগ্রীই আমার কাছে অনেক মূল্যবান এবং প্রিয়। প্রিয় একটি জিনিসের মাধ্যমে অসহায়দের সাহায্য করতে পারাটা দারুণ অনুভূতির। আমার ইচ্ছে ছিল অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট পাওয়া বলটি নিলামে তোলার। কিন্তু বাসা পরিবর্তন করতে গিয়ে বলটা হারিয়ে গেছে। ফলে হ্যাটট্রিকের বলটি তুলেছি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code