আটঘরিয়ায় পুকুরে বিষ প্রয়োগ : দেড়লাখ টাকা ক্ষতি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

আটঘরিয়া (পাবনা) ঃ
পাবনার আটঘরিয়ায় পূর্ব শক্রতার জেরকে কেন্দ্র করে পুকুরে বিষ প্রয়োগ ও কলাগাছ কর্তন করা হয়েছে বলে এক অভিযোগ পাওয়া গেছে। এতে পুকুর মালিক তাইজুদ্দিনের দেড়লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় আটঘরিয়া থানায় তাইজুদ্দিন একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাস্থল থানা পুলিশ পরির্দশন করে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

Manual1 Ad Code

অভিযোগে জানা গেছে, গত ৩ মে উপজেলা চাঁদভা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মো: তাইজুদ্দিন বেরুয়ান মৌজায় ১.৬৬ শতাংশ জমির উপর একটি বিশাল আকারে পুকুর খনন করে মাছ ও পুকুর পাড়ে কলাগাছের বাগানের চাষ করছিলেন।

Manual7 Ad Code

কিন্তু পূর্ব শক্রতার জেরকে কেন্দ্র করে বেরুয়ান উত্তরপাড়া গ্রামের মৃত আমজাদ মাস্টারের ছেলে পিন্টু, তোয়াজ উদ্দিনের ছেলে রুহুল (৩৬), নুকু (৪০) ঘটনার দিন সকাল সাড়ে ৯টার সময় ধারালো অস্ত্র নিয়ে কলাগাছ কেটে সাবার করে দেয় এবং পুকুরের মাছ বিষ প্রয়োগ করে মাছ মারিয়া ফেলে। এতে আমার দেড় লাখ টাকা ক্ষতি সাধিত হয়েছে।

এব্যাপারে তাইজুদ্দিন বলেন, আমার ছেলে শাকিল হোসেন বিষয়টি দেখতে পেয়ে তাদেরকে বাঁধা নিষেধ করলে তারা হাসুয়া ও লাঠি দিয়ে ধাওয়া করে। এবং আমার ছেলেকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code