মালয়েশিয়ায় সামাজিকমাধ্যমে রোজাদার স্বাস্থ্যকর্মীর মহানুভবতার ছবি ভাইরাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আহমাদুল কবির, মালয়েশিয়া:

সামাজিকমাধ্যম ফেইসবুকে মালয়েশিয়ার এক রোজাদার স্বাস্থকর্মীর মহানুভবতার একটি ছবি ভাইরাল হয়েছে। গত শনিবার সোস্যাল মিডিয়া ফেইবুকে আপলোড হওয়ারপর থেকে সমানে পড়ছে লাইক কমেন্ট্ শেয়ার। এ পর্যন্ত পোস্টটিতে ৪৪ হাজার লাইক, মন্তব্য পড়েছে প্রায় দু হাজার, সেইসঙ্গে সমানে চলছে শেয়ার।
ওই ছবিতে দেখা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে এক বৃদ্ধা রোগীকে করোনা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন ওই চিকিৎসাকর্মী।

Manual3 Ad Code


মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহা পরিচালক ডা. নুর হিসাম আবদুল্লাহ শনিবার তার ফেসবুক পেজে ওই ঘটনার একটি ছবি পোস্ট করেন।
তিনি লিখেছেন, জাতিগত বা ধর্মীয় সীমানা ছাড়াই মানবজীবনকে সতর্কতার সঙ্গে চিকিৎসা করা। আমাদের স্বাস্থ্য পরিদর্শক শাহির রাজালী এই প্রবীণ চীনা আন্টিকে কোভিড পরীক্ষার জন্য কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। রোজা রেখে পিপিই স্যুট পড়ে মানুষের সেবা করছে, তোমারাই আমাদের হিরো।
ছবিটিতে দেখা যায়, এক স্বাস্থ্যকর্মী পিঠে করে এক বৃদ্ধাকে নিয়ে যাচ্ছেন। আর তাদের সঙ্গে আর এক স্বাস্থ্যকর্মী, যিনি ওই নারীর ওয়াকারটি নিয়ে হাঁটছেন পাশে পাশে। দুই স্বাস্থ্য কর্মীই পিপিই পরে রয়েছেন।
যে স্বাস্থ্যকর্মী বৃদ্ধাকে পিঠে করে করোনা পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছেন তিনি রোজা ছিলেন বলে জানা গেছে। কিন্তু সেই অবস্থাতেই বৃদ্ধাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার দরকার পড়ে। কোনো যানবাহন না থাকায় শেষমেশ নিজের পিঠেই তুলে নেন বৃদ্ধাকে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code