

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে আশা’র উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন মানুষের খাদ্য সহায়তার প্যাকেট হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে আশা’র উলিপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে ২’শ পরিবারের জন্য এসব খাদ্য সামগ্রীর প্যাকেট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের এর নিকট হস্তান্তর করা হয় ।
পরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার এসব পবিরারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার সোয়াবিন তেল প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, আশা উলিপুর অঞ্চলের আরএম মোঃ আকবর আলী, কুড়িগ্রাম সদর অঞ্চলের আরএম সুরেশ চন্দ্র সরকার, কুড়িগ্রাম টেক্সটাইল অঞ্চলের আরএম পূর্ন চন্দ্র রায়, উলিপুর-১ ব্রাঞ্চের সিঃ বিএম মোঃ সেকেন্দার আলী, সিঃএবিএম ভূপেন চন্দ্র সরকার, উলিপুর-২ ব্রাঞ্চের সিঃ বিএম মোঃ তাজুল ইসলাম, উলিপুর-৩ ব্রাঞ্চের সিঃ বিএম মোঃ ইব্রাহীম আলী সহ ব্রাঞ্চের সকলকর্মীবৃন্দ।