বদলগাছীতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

বদলগাছী (নওগাঁ) ঃ
নওগাঁর বদলগাছীতে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীনের বিরুদ্ধে ৯ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। রোববার বিকেল তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে এ অনাস্থা প্রস্তাব দেন। অনাস্থা প্রস্তাবটির অনুলীপি প্রেরণ করেন জেলা প্রসাশক নওগাঁ ও বদলগাছী প্রেসক্লাবকে।
অভিযোগ পত্র সুত্রে জানাযায়, বলুভরা ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শেখ মোঃ আয়েন উদ্দীন ইউপি সদস্যদের সাথে বিভিন্ন সময় অসৎ আচরণ ও নিয়ম বহির্ভূতভাবে পরিষদের অধিকাংশ কাজ চেয়ারম্যান তার ছেলে শেখ মোঃ আহসান উল্লা (মুক্তি) ও ইউপি সচিবকে দিয়ে করে থাকেন। এছাড়াও সরকারি বরাদ্দ, ত্রাণ, কাবিখা, কাবিটা, টিআর, হাট-বাজারের ১০% ও ১৫% এর অর্থ ও রাজস্ব খাতের অর্থ ও ইউপি ট্যাক্সের অর্থ দিয়ে নাম মাত্র কাজ করে সমস্ত টাকা আত্মসাৎ করেন। দুর্যোগপূর্ণ অবস্থায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া এলার মানুষের জন্য ত্রাণ ইউপি সদস্যদের না জানিয়ে তার ছেলে ও ইউপি সচিব ভাগ বণ্টন করেন।
অভিযোগে তারা আরো জানান, চেয়ারম্যান নিয়ম বহির্ভূতভাবে তার ছেলেকে পরিষদের দোতলার একটি রুম দিয়েছে। কিন্তু ইউপি সদস্যদের বসার কোনো রুম নেই। পাশাপাশি বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ও মাতৃত্বকালীন ভাতা ইউপি সদস্যদের বাদ দিয়ে তার ছেলের দ্বারা বণ্টন করেন।

Manual7 Ad Code

অনাস্থা প্রস্তাবকারী ৯জন ইউপি সদস্যরা হলেন, ৭নং ওয়াডের ইউর্পি সদস্য ওয়াহেদ আলী সরদার, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মেছের উদ্দীন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ন রশিদ, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাদুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়া, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল ইসলাম, ১.২.৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রাজিয়া সুলতানা ও ৪.৫.৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ নারগিস পারভিন।
অভিযোগ বিষয়ে বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আয়েন উদ্দীন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির সাথে কথা বললে তিনি বলেন, বলুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ৯জন ইউপি সদস্য একটি দরখাস্ত দিয়েছে। সরকারি বিধি মোতাবেক আমি ব্যবস্থা নেব।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code