

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি॥
রংপুরের মিঠাপুকুরে ৬ মাস থেকে ১২ মাস বয়সের ২ হাজার শিশুর পুষ্টি চাহিদা পূরণে বাড়তি খাদ্য সরবরাহের দায়িত্ব নিয়েছেন এইচ এন আশিকুর রহমান এমপি। চলো করোনা জয় করি নামে গঠিত তহবিল থেকে প্রতি মাসে একজন শিশুর জন্য দুধ, সুজি ও চিনি বিতরণ করা হবে। আনুষ্ঠানিক ভাবে শিশু খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়া।
করোনা পরিস্থিতি মোকাবেলায় হত দরিদ্র পরিবারে ৬ মাস থেকে ১২ মাস বয়সের ২ হাজার শিশুর পুষ্টি চাহিদা পূরণে বাড়তি খাদ্য সরবরাহের কর্মসূচি গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ.এন আশিকুর রহমান এমপি। প্রত্যেক শিশুকে ৬ মাসের খাদ্য সরবরাহ করা হবে বলে জানা গেছে। সম্প্রতি উপজেলা পরিষদ চত্ত্বরে শিশু খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়া। এ সময় আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশফিকুর রহমান, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন। এর আগে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কিচেন গার্ডেন কর্মসূচির আওতায় বসত বাড়িতে সবজি বাগান করার জন্য অসচ্ছল কৃষকদের মাঝে পেঁপে সহ ৬ ধরনের সবজি চারা ও বীজ প্রদান করা হয়।