কুষ্টিয়ায় পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ আটক-২

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

কুষ্টিয়া :
কুষ্টিয়ায় পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ৩৪৮ বোতল ফেনসিডিল ও ৪ কেজি ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে ২জন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার মিরপুরের মালিহাদ ক্যাম্পের এস আই আবুল কালাম আজাদ ঝুটিয়াডাঙ্গা চেকপোষ্টে একটি পিকআপ আটকিয়ে তল্লাশি করে ৩৩০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পিকআপের চালককে আটক করা হয়। পিকআপটি রাজবাড়ীতে যাচ্ছিল। মাদকসহ পিকআপ আটকের বিষয়ে মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, পিকআপের চালক, মালিক ও মাদক ব্যবসায়ী ৩জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া ভাটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৮ বোতল ফেনসিডিল ও ৬শ’ গ্রাম গাঁজাসহ আটক করেছে। সে জুগিয়া মাঠপাড়ার মৃত ইনামুলের ছেলে। পরে তাকে মামলা দিয়ে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code