৯ শহরে ফ্লাইট চালুর ঘোষণা এমিরেটস’র

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ ২১ মে থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালু করতে যাচ্ছে এমিরেটস এয়ারলাইন্স। করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে প্রায় দু’মাসের মত বন্ধ রাখার পর বুধবার দুবাই ভিত্তিক বিমান পরিবহণ সংস্থাটি এই ঘোষণা দিয়েছে ।

Manual8 Ad Code

২১ মে থেকে ফ্লাইট কার্যক্রম শুরু করলেও দুবাই থেকে আপাতত শুধু মাত্র বিশ্বের ৯টি শহরে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস। শহর গুলো হলো, লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, মিলান, মাদ্রিদ, শিকাগো, টরেন্টো, সিডনি এবং মেলবোর্ন।

Manual7 Ad Code

এমিরেটস জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনাভাইরাসের কারণে মানুষ আটকা পড়েছে, শুধু মাত্র তাদের দুবাই ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে ফ্লাইট পরিচালনা করা হবে। তারা তাদের ওয়েবসাইটে বলছে, সময় যতো গড়াবে নতুন নতুন শহরে ফ্লাইট তালিকায় যুক্ত হবে৷ তারা বলেছে, আমরা নিবিড় ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি অনুকূলে আসলেই আমরা পুরোপুরিভাবে ফ্লাইট কার্যক্রম চালু করতে পারবো। তবে এ ফ্লাইটগুলোতে যারাই দুবাইয়ে প্রবেশ করবেন তাদের স্বাস্থ্য পরীক্ষার মধ্যদিয়ে ফ্লাইটে বসতে হবে এবং ফেরার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

Manual1 Ad Code

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে ২৩ মার্চ দুবাইয়ে সব ধরণের ফ্লাইট বন্ধ ঘোষণা করে সংযুক্ত আরব আমিরাত। সূত্র: রয়টার্স।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code