কয়েক মাসের মধ্যে করোনা নিয়ন্ত্রণ সম্ভব: ডব্লিউএইচও

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

মহামারি করোনাভাইরাসকে আগামী কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনার সামর্থ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস। গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

Manual7 Ad Code

গেব্রিয়াসিস বলেন, করোনা মহামারিকে মোকাবেলায় বিশ্বব্যাপী বৈষম্য লক্ষ্য করা করা গেছে। সেসব বৈষম্য বন্ধ করে সবাইকে ধারাবাহিকভাবে সংকটাপন্ন এই মুহুর্ত মোকাবেলা করতে হবে। এতেই সম্ভব সবকিছু নিয়ন্ত্রণে আনা। যদি তা না হয় তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতি একসময় সব গ্রাস করবে।

Manual7 Ad Code

তিনি বলেন, ১০ লাখ মানুষের মৃত্যু হতে ৯ মাস লেগেছিল, ২০ লাখ পৌঁছাতে লেগেছিল ৪ মাস। কিন্তু এখন ৩ মাসে মৃত্যু ৩০ লাখে পৌঁছে গেছে। তাই শিগগির সবাইকে সবাধান হতে হবে এবং বৈষম্য না করে পিছিয়ে পড়া দেশগুলোর সহায়তায় এগিয়ে আসতে হবে।

Manual3 Ad Code

ভাইরাসটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৫০৭ জনের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code