তামিমকে রোহিত: শুধুমাত্র বাংলাদেশেই আমরা মাঠে সমর্থন পাই না

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতের ওপেনার রোহিত শর্মা বলেছেন, শুধুমাত্র বাংলাদেশে খেলতে এলেই ভারত সমর্থন পায় না। এছাড়া পৃথিবীর যেখানেই খেলতে যান না কেনো স্টেডিয়ামে ভারতের সমর্থন পান। তবে বাংলাদেশে এলেই এর ব্যতিক্রম হয়।করোনাকালে শুক্রবার রাতে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের সঙ্গে ফেসবুকে লাইভে এসে রোহিত এসব কথা বলেন।

Manual5 Ad Code

রোহিত বলেন, বাংলাদেশে আমরা যখন খেলতে যাই, মাঠে তখন অবিশ্বাস্য চিত্র দেখি। ভারতীয় দল মাঠে দর্শক সমর্থন পেতে অভ্যস্ত! শুধু মাত্র বাংলাদেশ একমাত্র জায়গা, যেখানে আমরা স্টেডিয়ামে কোনো সমর্থনই পাই না। হতে পারে, ১০০-২০০ দর্শক আমাদের সমর্থন করে থাকে। বিশ্বের অন্য যে কোনো জায়গায় কিন্তু মাঠে আমরা প্রচুর সমর্থন পাই। বাংলাদেশে এলেই একটুও সমর্থন পাই না।
তামিম ইকবাল তখন বলেন, দর্শকরা পুরোপুরি আমাদের পাশে থাকে, সমর্থন দেয়।যদিও রোহিতের এটা নিয়ে কোনো অফসোস নেই।
রোহিত আরও বলেন, যারা মাঠে আসেন, সবার প্রতি আমার টুপি খোলা অভিনন্দন। তারা অনেক উপভোগ করে। তারা তোমাদের জিততে দেখতে চায়। আর বাংলাদেশ দলও এখন পুরোপুরি বদলে গেছে, ১০-১৫ বছর আগে এমনটা ছিল না। তোমরা এখন যখন মাঠে নামো, তোমাদের মধ্যে লক্ষ্য ও তাড়না দেখা যায়। এটা ভিন্ন এক বাংলাদেশ দল। এটা শুধু আমি নই, সবাই বলে। তোমাদের পারফরম্যান্সেই সেটা দেখেছি গত বিশ্বকাপে ও গত ২-৩ বছরের পারফরম্যান্সে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code