ঘাটাইল বোরো ধান সংগ্রহের কৃষক নির্বাচন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল) :
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। আজ (১৬ মে) শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার তার নিজ কার্যালয়ে লটারির মধ্যমে কৃষক নির্বাচন সম্পন্ন করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ,চলতি মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যে ঘাটাইলের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৪টি ব্লকের মোট চার হাজার ২শ’ জন কৃষকের তালিকা থেকে লটারির মাধ্যমে এক হাজার ৮ শত ২০ জন কৃষক নির্বাচন করা হয়।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( খাদ্য পরিদর্শক) মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ বলেন, কৃষকদের কাছ থেকে ২ হাজার ৬৮৪ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে। আগামীকাল বোর ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হবে। এক কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনি¤œ ১ মেট্রিক টন ধান দিতে পারবেন।
লটারির কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মোছাঃ ফারজানা ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুল আবেদীন , উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকির হোসেন খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্র্তা মোঃ মনিরুজ্জামান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সাংবাদিক খান ফজলুর রহমান প্রমূখ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code