

মো:জাকির হোসেন, হোসেনপুর, কিশোরগঞ্জ :
চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কিশোরগঞ্জের হোসেনপুরে সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ পোষাক (পিপিই) দেয়া হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সাবেক সদস্য মো. আনোয়ারুল কবীরের ব্যক্তিগত তহবিল থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে তার পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলম সাজন এসব পিপিই সাংবাদিকদের কাছে পৌঁছে দেন।
এ সময় তিনি বলেন, করোনা ভাইরাস এখন কোনো একটি দেশের সমস্যা নয়। এটি সারাবিশে^র জন্য একটি বিপদ। এ সংকটে স্বাস্থ্য ঝুঁিকর কথা জেনেও সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে পিছপা হয়নি। তিনি বলেন, দায়িত্ব পালনে তাদের সুরক্ষার কথা চিন্তা করেই এ উপহার দেয়া হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে আ’লীগ নেতা মো. আনোয়ারুল কবীর বলেন, করোনাকে ভয় নয়, জয় করতে হবে। তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় এ উপজেলার সর্বস্তরের মানুষ চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করে যাচ্ছেন। ফলে এ এলাকার মানুষদের করোনা ভাইরাসের অতিরিক্ত সংক্রমনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।