যুক্তরাজ্যে লকডাউন বিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে লকডাউনবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশের পক্ষ সিএনএন-কে এ বিক্ষোভ ও গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় ব্রিটিশ সরকার যেসব জরুরি বিধিনিষেধ আরোপ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লন্ডনের হাইড পার্কে জড়ো হয় কয়েক ডজন মানুষ। এক পর্যায়ে তারা পুলিশের মুখোমুখি হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা নেই, পুলিশের এমন কর্মকর্তারা লোকজনকে চলে যেতে বললে বিক্ষোভকারীরা পাল্টা স্লোগান দেয়। তারা আওয়াজ তোলে, শেম অন ইউ।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির গবেষকদের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দুই লাখ ৪১ হাজার ৪৫৪। এর মধ্যে ৩৪ হাজার ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code