মালয়েশিয়া পুলিশের মহানুভবতার ছবি ভাইরাল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আহমাদুল কবির, মালয়েশিয়া:কোভিড -১৯ নিয়ন্ত্রণে মালয়েশিয়ায় চলছে টানা লকডাউন। এমন পরিস্থিতির মধ্যে প্রবীণ এক মহিলার ইউটিলিটি বিল পরিশোধে সহায়তায় এগিয়ে আসেন এক পুলিশ। আর এ ছবি সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করলে ভাইরাল হতে থাকে। ছবির কমেন্টে পুলিশের প্রশংসা করছেন অনেকে।

Manual4 Ad Code

১৫ মে পেতালিং জায়ার বর্ধিত নিয়ন্ত্রণ আদেশ এলাকা পরিদর্শন করছিলেন একটি পুলিশ টিম। জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার নিক এজনানী মোহাম্মদ ফয়সাল, জালান ওথমান থেকে অফিসে যাচ্ছিলেন। তার সাথে পরিদর্শনে অংশ নেয়া কপোর্: মুহাম্মদ আজিজি মাৎশা গাড়ি থেকে নেমে প্রবীন এ মহিলাকে সাহায্যে এগিয়ে আসেন। তাদের সাথে পরিদর্শনে অংশ নেয়া ল্যান্স কর্পোরাল ফারহানা আবু বকর জানান, তারা যখন এই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, এক বয়স্ক মহিলা আজিজির কাছে এসে তাঁর ইউটিলিটি বিল পরিশোধে তাকে সাহায্য করার অনুরোধ করছিলেন।
ফারহানা বলছিলেন,“সেই প্রবীন মহিলা (আন্টি),তার পায়ে ব্যথা করায় অজিজির সাহায্য চেয়েছিলেন।”
নিক ইজানির কাছ থেকে অনুমোদন পাওয়ার পরে, আজিজি মহিলাটিকে নিকটস্থ পোস্ট অফিসে তার বিল পরিশোধে সহায়তা করতে এগিয়ে যান।

Manual3 Ad Code


মহিলার সাথে আজিজির দুটি ছবি পেটালিং জায়া জেলা পুলিশ ফেসবুক পেজে আপলোড করারপর সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জেলা পুলিশের অপরাধ প্রতিরোধ ও সম্প্রদায় সুরক্ষা বিভাগের (জেপিজেকেকে) সাথে জড়িত ফারহানা বলছিলেন, এমসিও চলাকালীন সময়ে জেলা পুলিশ কর্মীদের সাহায্যের জন্য জনগণের কাছে এই প্রথম নয়।
“সম্প্রতি, আরও একজন‘ আন্টি ’সাহায্যের জন্য আমাদের কাছে এসেছিলেন। ওই বলছিলেন যে তার ছেলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে।
ফারহানা বলেন, “ওই অন্টিকে খাবার দেওয়ার পরে আমরা তাকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছি।

 

 

Manual7 Ad Code

#sybd

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code