পুতিনের অভিনন্দন পেলেন বাইডেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিনন্দন বার্তায় বাইডেনের অধীনে দুই দেশের মতপার্থক্য নিরসনের আশা প্রকাশ করেছেন তিনি।  বিবৃতিতে পুতিন বলেন, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের নীতির ওপর ভিত্তি করে রুশ-মার্কিন সহযোগিতা গোটা আন্তর্জাতিক সম্প্রদায়েরই স্বার্থ পূরণ করবে। এক্ষেত্রে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন পুতিন। গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিনই পরই জো বাইডেনের জয় নিশ্চিত হয়ে যায়। তাকে অভিনন্দন জানাতে শুরু করেন বেশিরভাগ বিশ্বনেতা। তবে যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি অনুযায়ী ভোটারদের মাধ্যমে নির্বাচিত ইলেক্টোরাল কলেজ প্রতিনিধিরাই প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে থাকেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code