ভারত ত্ত রাশিয়ার এস-৪০০ চুক্তি প্রক্রিয়া চলমান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেওয়া সত্ত্বেও ভারতের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তির বিষয়টি ভালোভাবে এগুচ্ছে বলে জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ। সোমবার তিনি জানান, ভারত যদি কেএ-২২৬ হেলিকপ্টার ও একে-২০৩ অ্যাসল্ট রাইফেল কেনার গতি ত্বরান্বিত করে তাহলে ভালো অগ্রগতি হতে পারে। এছাড়া দিল্লির ‘মেইক ইন ইন্ডিয়া’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে রাশিয়া সর্বাধুনিক প্রযুক্তি ভারতের সঙ্গে বিনিময়ে আগ্রহী বলে জানান রুশ রাষ্ট্রদূত। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় সম্প্রতি ন্যাটো মিত্র তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া থেকে বিশ্বের উন্নততর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার ব্যাপারে ২০১৮ সালে চুক্তিতে সম্মত হয় দিল্লি-মস্কো। চুক্তি অনুযায়ী ২০২১ সালের মধ্যেই এর প্রথম চালান ভারতের হাতে পাওয়ার কথা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code