করোনা ভাইরাসে আতঙ্কে চীনারা, মৃত বেড়ে ৮০

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭শ ৪৪ জন। দেশটির কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুধু হুবেই প্রদেশে এ ভাইরাসে আরও ২৪ জনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

হুবেই প্রদেশের বাইরে এই ভাইরাসে কারো মৃত্যু না হলেও সারা দেশজুড়ে নতুন করে ৭৬৯ জন আক্রান্ত হয়েছে। তবে এদের মধ্যে অর্ধেকই হুবেই প্রদেশের।

 

দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছে, আক্রান্ত ৪৬১ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর বৈঠকে বলেছেন, দেশ ‘গুরুতর পরিস্থিতির’ মোকাবিলা করছে।

Manual5 Ad Code

এছাড়া অন্যান্য সূত্র জানিয়েছে, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা কয়েক হাজার। করোনা ভাইরাসের কারণে দেশটির নাগরিকদের চরম আতঙ্কে দিনাতিপাত কাটছে।

এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যে উহানসহ দেশটির ১৪ টি শহর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

Manual1 Ad Code

এদিকে এই ভাইরাসে ইতিমধ্যে কানাডা, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জাপানে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়। বিবিসি, এনডিটিভি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code