পীরগঞ্জ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে সবজি বীজ বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) :
পীরগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হওয়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ১৯৮ পরিবারের মাঝে সবজি বীজ বিতরন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগীতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এসব পরিবারের মাঝে গ্রীম্মকালীন সবজি পুইশাক, ডাটা শাক ও কলমিশাকের বীজ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, কৃষি অফিসার গোলাম সারওয়ার, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানজোর মোঃ ওয়ালিউর রহমান, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ রওশন জামাল চৌধুরী প্রমূখ। উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বাড়ীর আশপাশ পতিত জমির সর্বোচ্চ ব্যবহার করে পারিবারিক পুষ্টির চাহিদা পুরনে এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code