লক্ষ্মীপুরে “সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ “

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code
তাবারক হোসেন আজাদ, রায়পুর (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৬নং লামচর ইউনিয়নে মোট তিনটি হিন্দু বাড়ি আছে। একটি লামচর গ্রামে, একটি কালিকাপুর গ্রামে  আরেকটি পানপাড়া গ্রামে। গত একশ বছরের ইতিহাসে হিন্দু পরিবারের সাথে মুসলিম পরিবারের  সাম্প্রদায়িক  সম্প্রীতির কোন ঘাটতি হয়নি।
চলমান কোভিড -১৯ সংকট চলাকালীন সামাজিক সংগঠন “Helping Hand Bangladesh” সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এলাকাবাসীর পাশে নানান সহযোগিতা করে আসছেন তারা। এরই ধারাবাহিকতায় রোববার (২৪ মে/২০) দুপুরে পানপাড়া মালী বাড়িতে বিদ্যমান সকল হিন্দু পরিবার সহ এলাকার কর্মহীন,অসহায়,গরীব, দুস্থ ও ছিন্নমূল প্রান্তিক শ্রেনীর প্রায এক হাজার মানুষ কে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
বিতরন অনুষ্ঠানে রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন। তিনি উপস্থিত মুসলিম ও হিন্দু নের্তৃবৃন্দসহ সবাই কে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য ধন্যবাদ জানান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফয়েজ উল্যা জিসান পাটওয়ারী, তরিকুল ইসলাম স্বপন পাটওয়ারী  ডাঃ অনিল চন্দ্র দাস, ভাষান চন্দ্র দাস ও সাংবাদিকসহ সুশিল সমাজের নের্তৃবৃন্দু প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code