চুনারুঘাটে আলোচিত কিশোর রাব্বি হত্যা মামলার আসামী কামাল গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধিঃ চুনারুঘাটে চাঞ্চল্যকর রাব্বি হত্যা মামলার প্রধান আসামী কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) সন্ধায় হবিগঞ্জের খবর কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন- চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক ও ওসি (তদন্ত) চম্পক দাম।

গাঁজা পাচারের সময় বাধা দেয়ায় বাগাডুবি গ্রামের ফিরোজ মিয়ার কিশোর ছেলে রাব্বি কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় কামাল।১ দিন পর রাব্বি সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।

Manual4 Ad Code

এর পর হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শনে এসে রাব্বির খুনিদের গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।

Manual5 Ad Code

সেই মোতাবেক চুনারুঘাট থানা পুলিশ খুনিদের ধরতে দিন-রাত পাহাড়ি এলাকায় অভিযান করে যাচ্ছিলেন।

Manual2 Ad Code

তাকে শ্রীমঙ্গলের সীমান্ত এলাকা জাম্মুরা ছড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। খুনি কামাল কে গ্রেফতারের খবরে চুনারুঘাটে স্বস্তি ফিরে এসেছে।

কামাল কে আটক করার জন্য চুনারুঘাট থানার ওসি কে অভিনন্দন জানিয়ে, কামাল সহ সকল মাদক গড ফাদারদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেন চুনারুঘাট বাসী।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code