ঘরের মাঠে ভারত, আফগানদের বিপক্ষে টেস্টের সূচি দিল অজিরা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের কারণে পুরো ক্রিকেট বিশ্ব থমকে গেছে। তবে কিছু কিছু অঞ্চলে সংক্রমণ কমতে থাকায় ফের আশার আলো দেখতে শুরু করেছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। এই যেমন ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ২০২০-২১ গ্রীষ্মকালীন সূচি প্রকাশ করে দিয়েছে। যেখানে প্রথমবারের মতো টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার পর ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের দিন-তারিখ ঠিক করে দিয়েছে তারা। তবে এসব সিরিজে আয়োজনে এখনও যদি, কিন্তুর ওপর নির্ভর করছে। কেননা কোভিড-১৯ পরিস্থিতি ভবিষ্যতে কিভাবে গড়ায় তার ওপরও তাকিয়ে থাকতে হবে। সূচি অনুযায়ী আগামী ২১ থেকে ২৫ নভেম্বর পার্থ স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলবে অজিরা। ম্যাচটি আবার দিবা-রাত্রির হবে। আর বর্ডার-গাভাস্কার ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৩ ডিসেম্বর (ব্রিসবেন), দ্বিতীয় টেস্ট ১১ ডিসেম্বর (অ্যাডিলেড, দিবা-রাত্রি), তৃতীয় টেস্ট ২৬ ডিসেম্বর (মেলবোর্ন), চতুর্থ টেস্ট ৩ জানুয়ারিতে (সিডনি) খেলবে। অ্যাডিলেড টেস্টের ম্যাচটি হলে ভারত প্রথমবার বিদেশের মাটিতে ফ্লাড লাইটের নিচে গোলাপি বলে খেলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code