কোনো শিক্ষার্থী পাস করেনি ১০৪ প্রতিষ্ঠানের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০৪ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। আর শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিন হাজার ২৩টি।

Manual2 Ad Code

রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত আছেন।

Manual3 Ad Code

শিক্ষমন্ত্রী বলেন, গত বছর কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৭টি। এবছর তা কমে হয়েছে ১০৪টি। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল দুই হাজার ৫৮৩ টি। এবছর তা বেড়ে হয়েছে তিন হাজার ২৩টি।

Manual2 Ad Code

করোনাভাইরাসের কারণে বাংলাদেশসহ বিশ্বব্যাপী সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার গড় পাসের হার ৮২ দশমিত ৮৭ শতাংশ।

Manual6 Ad Code

গত বছর গড় পাসের হার ছিল ৮২ দশমিক ২০ শতাংশ। এবার পাসের হার কিছুটা বেড়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code