চেয়ারম্যানের নেতৃত্বে আবাসন প্রকল্পের বাঁধ নির্মাণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

পাইকগাছা (খুলনা) :
ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্থ খুলনার পাইকগাছার সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর অববাহিকায় বেতবুনিয়া পতন আবাসন প্রকল্পের প্রায় আধা কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হকের নেতৃত্বে প্রায় ৯শ লোক এ বাঁধ সংস্কারে অংশ নেয়। বিকাল ৪টায় বাঁধ সংস্কারের কাজ সম্পন্ন হয়।
২০মে ঘুর্ণিঝড় আম্পানের প্রচন্ড আঘাতে বাঁধটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়ে এলাকা প্লাবিত হয়। যাতে আবাসন প্রকল্পের ২টি পানীয় জলের পুকুর লবণ পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বাঁধ না হওয়ায় কয়েকদিন ধরে এলাকাবাসী জোয়ারের পানিতে হাবু-ডুবু খাচ্ছিল। আবাসন প্রকল্পে ১৯৯টি পরিবার সহ পার্শ্ববর্তী প্রায় ২ হাজার লোক অসহায় জীবন যাপন করছিল। আম্পানের পরবর্তী সময় পর্যন্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক ব্যক্তি উদ্যোগ ও সরকারের দেয়া খাদ্য সামগ্রী পরিবারগুলোর মধ্যে বিতরণ অব্যাহত রেখেছে। বাঁধ নির্মাণের সময় ইউপি চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতা করেন, ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, সিদ্দিক শিকারী, নূর ইসলাম, আব্দুস সবুর, আবুল কাশেম, ঠাকুরদাস সরদার, নুরুল ইসলাম। শনিবার বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এলাকাবাসী স্থায়ীভাবে টেকসই বাঁধ নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code