

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাসহ সারা দেশের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২০ সালে অংশগ্রহণ করে কৃতকার্য হওয়ায় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। উক্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি ওইসব শিক্ষার্থীদের আরো মনযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন তিনি।
বিশেষ করে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় যে সকল শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে ওইসব শিক্ষার্থীদের আগামী দিনগুলোতেও সফলতার এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।