

দৈনিক সমকাল এর সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার, সিলেট সান গ্রুপের পরিচালক ও বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু ও সুপ্রিম কোর্টের আইনজীবী হুসেইন আহমদ শিপনের মমতাময়ী মা এবং নগরীর উত্তর জেল রোড অনাবিল ১৭৮ নিবাসী মরহুম হাজী সিকন্দর আলী সাহেবের স্ত্রী আফতাবুন্নেছা খানম (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৫টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ নাতী-নাতনী আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
এতে সকলের উপস্থিতি ও মরহুমার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন সাংবাদিক ফয়সল আহমদ বাবলু।