শামসুদ্দিন হাসপাতালে ভর্তি কামরান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ চেকআপ শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র করোনা আক্রান্ত বদর উদ্দিন আহমদ কামরানকে ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় আজ শনিবার (৬ জুন) দুপুর ১২টায় তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে অত্যধিক জ্বর ছিলো বলে জানা গেছে।

Manual5 Ad Code

দুপুর সোয়া ১২টায় বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

Manual7 Ad Code

তিনি জানান, বদর উদ্দিন আহমদ কামরানের শরীরে অত্যধিক জ্বর রয়েছে। আমরা তাঁর চেকআপ করছি। চেকআপ শেষে সিদ্ধান্ত নেয়া হবে- ভর্তি করা হবে কি-না।

পরে বেলা পৌনে ২টায় সুশান্ত কুমার মহাপাত্র সিলেটভিউ-কে জানান, এখন আমরা তাঁকে ভর্তি দিয়েছি। বাসায় যাওয়ার মতো তাঁর শারীরিক অবস্থা নেই। তাঁর শরীরে অত্যধিক জ্বর রয়েছে এবং সাথে বমিটিংও আছে।

Manual8 Ad Code

এর আগে গতকাল ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় কামরান পজিটিভ শনাক্ত হন। এর আগে তাঁর স্ত্রী আসমা কামরানও করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।

জানা গেছে, কয়েকদিন আগে আসমা কামরান নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত বলে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্ত হন। এরপর গত বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code