টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে শীর্ষ তিনে বাংলাদেশ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। সোমবার জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক (এসডিএসএন) ২০২১ সালের যে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা গেছে এসডিজিতে পূর্ব ও দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ বেশি ভালো অগ্রগতি অর্জন করেছে।

Manual5 Ad Code

২০১৫ সালে ২০৩০ গ্লোবাল এজেন্ডা গ্রহণের পর এসডিজিস ইনডেক্স স্কোরে বাংলাদেশ এই অগ্রগতি অর্জন করেছে। তালিকায় থাকা অপর দুটি দেশ হলো আফগানিস্তান ও আইভরি কোস্ট।

Manual1 Ad Code

প্রতিবেদনে বলা হয়, এসডিজিতে পূর্ব ও দক্ষিণ এশিয়া অন্য যে কোনও অঞ্চলের চেয়ে বেশি ভালো অগ্রগতি অর্জন করেছে। বিপরীতে তিনটি দেশে এসডিজি বাস্তবায়নে পিছিয়ে গেছে। এই তিনটি দেশ হলো ভেনেজুয়েলা, টুভালু ও ব্রাজিল।

Manual3 Ad Code

অবশ্য, ২০১৫ সালে এসডিজি গ্রহণের পর এসডিজি ইনডেক্স স্কোরের বৈশ্বিক গড় এবার প্রথমবারের মতো কমেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি)-ভুক্ত দেশসহ বৈশ্বিক এই অবনতির পেছনে ২০২০ সালে দারিদ্র ও বেকারত্বের হার বৃদ্ধি দায়ী।

প্রতিবেদন অনুসারে, ২০২১ সালের এসডিজি ইনডেক্সে বাংলাদেশের অবস্থান ১০৯তম এবং মোট স্কোর ৬৩.৫। ৮৫.৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। শীর্ষে পাঁচে থাকা অপর দেশগুলো হলো সুইডেন (৮৫.৬), ডেনমার্ক (৮৪.৯), জার্মানি (৮২.৫) ও বেলজিয়াম (৮২.২)।

Manual3 Ad Code

দক্ষিণ এশিয়ায় ৭৫তম স্থানে রয়েছে ভুটান (৭০), ৭৯তম মালদ্বীপ (৬৯.৩), ৮৭তম শ্রীলঙ্কা (৬৮.১), ৯৬তম নেপাল (৬৬.৫), ১২০তম ভারত (৬০.১), ১২৯তম পাকিস্তান (৫৭.৭) এবং ১৩৭তম স্থানে রয়েছে আফগানিস্তান (৫৩.৯)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code