

আটলান্টিক সিটিতে ‘হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (হ্যাক)’ এর খাবার বিতরন
আটলান্টিক সিটি সংবাদদাতা- আটলান্টিক সিটিতে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করেছে ‘হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (হ্যাক)’।গত ছয় জুন,শনিবার সকালে আটলান্টিক সিটির ৯,উওর জর্জিয়া এভিনিউতে অবস্হিত সেন্ট মাইকেল গীর্জার পার্কিং লটে প্রায় পাঁচ শতাধিক দুঃস্থদের মাঝে সংগঠনটির উদ্যোগে খাবার বিতরন করা হয়।
খাবার বিতরনকালে নিউজারসির দ্বিতীয় কংগ্রেসনাল জেলা থেকে কংগ্রেসওম্যান পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতাকারী এমি কেনেডী, আটলান্টিক কাউন্টির ফ্রি হোল্ডার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সেলেসথা ফারনানদেজ, আটলান্টিক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতাকারী পামেলা থমাস ফিল্ডস, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর সহসভাপতি ফারুক হোসেন, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ও হ্যাক সদস্য সুব্রত চৌধুরী প্রমুখ উপস্হিত ছিলেন।
আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজন গির্জার পার্কিং লটের বাইরে সকাল সাতটা থেকে খাবার সংগ্রহের জন্য বিশাল লাইন ধরে অপেক্ষা করেন। করোনাকালে সংগঠনটির উদ্যোগে এই ‘খাবার বিতরন’ কর্মসূচী কমিউনিটিতে বেশ প্রশংসিত হয়েছে।
‘‘হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি (হ্যাক)” এর সভাপতি বার্ট লোপেজ সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘খাবার বিতরন’ কর্মসূচী সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।