সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের নির্বাচন:ভোটারদের কাছে ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ এর প্রত্যাশা।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের নির্বাচন অত্যাসন্ন। আগামী ১৫ই জুন সোমবার ভোট উৎসবে মেতে উঠবেন জাতির বিবেক সাংবাদিকরা। সিলেটের ঐতিহ্যবাহী গোয়াইনঘাট উপজেলার গণমাধ্যমকর্মী তথা ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের প্রিয় সংগঠন “গোয়াইনঘাট প্রেসক্লাব” এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

আশা করছি প্রাচীনতম এই উপজেলার সাংবাদিকরা আগামী দুই বছরের জন্য গোয়াইনঘাটবাসীকে সুন্দর একটি কমিটি উপহার দিবেন।এরপরও জন্মভুমি গোয়াইনঘাটের অগ্রজ-অনুজ সাংবাদিকদের প্রতি আকুল আবেদন,যারা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান “গোয়াইনঘাট প্রেসক্লাব”কে হৃদয়ের গভীরে স্থান দিয়ে এগিয়ে নিতে চান,যারা সাংবাদিকতার জগতে সুনাম কুড়িয়ে আসছে, যাদের মেধা,মনন,সৃজনশীলতা, সততা ও যোগ্যতা অন্যের চেয়ে বেশি,যারা স্বচ্ছ ও বস্তনিষ্ঠ সাংবাদিকতায় সত্যিকারার্থে অনন্য অবদান রেখে চলেছেন এবং যারা সাংবাদিকতা নামক মহান তথা চ্যালেঞ্জিং পেশার মান-মর্যাদাকে সমুন্নত রাখার যোগ্যতা রাখেন, তাদেরকে আপনার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন।

Manual1 Ad Code

তবে মনে রাখবেন, সকল পেশাদার সাংবাদিকদের আদর্শ ও উদ্দেশ্য এক এবং অভিন্ন। তাদের মাঝে সর্বদা মেধা ও মননের প্রতিযোগিতা থাকবে।তবে সেটা হবে সুস্থ, সুন্দর,সৃজনশীল ও উত্তম পন্থায়।প্রত্যাশা করছি গোয়াইনঘাট প্রেসক্লাব এর সদস্যরা এ ধারা অব্যাহত রাখতে সক্ষম হবেন ইনশা আল্লাহ।

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের কাছে উপরোক্ত প্রত্যাশা করেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত ম্যাগাজিন ইয়র্ক বাংলা’র সম্পাদক, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট প্রেসক্লাব এর আজীবন সদস্য মাওলানা রশীদ আহমদ ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code