মাদ্রিদে বাংলাদেশী প্রতিষ্ঠান সিলেট ফ্রেসকো কোম্পানির বার্ষিক সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
কবির আল মাহমুদ, স্পেন :স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সিলেট ফ্রেসকো কোম্পানি লিমিটেডের দায়িত্বশীলদের বার্ষিক মান উন্নয়ন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (৭জুন) সিলেট ফ্রেসকো কোম্পানির উছেরাস্থ শো-রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের ৫০ জন দায়িত্বশীল কর্মকর্তা সভায় অংশ নেন।
সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সহ পরিচালক জামিল হোসেনের শাহ আলমের সঞ্চালনায় আয়োজিত সভায় অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি আল মামুন, ঢাকা জেলা এসোসিয়েশন ইন স্পেনের সাধারন সম্পাদক এস এম মাসুদুর রহমান, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল,অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কবির আল মাহমুদ প্রমুখ।
এসময় করোনা–বিপর্যয়ের সময় কোম্পানি মান উন্নয়ন এবং বিক্রয় বৃদ্ধি নিয়ে মাদ্রিদ শহরে বিভিন্ন এলাকায় দায়িত্বশীল কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন। আলোচনা সভায় তারা নতুন নতুন পরিকল্পনা এবং কিভাবে ক্রেতাদের আকৃষ্ট করা যায় এ ব্যাপারে বক্তব্য প্রদান করেন। এসময় কোম্পানির  দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক ফরহাদ হোসেন, কামিল আহমেদ শুবেল প্রমুখ।

সিলেট ফ্রেসকো কোম্পানির পরিচালক  ইকবাল হোসেন বলেন, মাদ্রিদের অনেক নামি দামি কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে সিলেট ফ্রেসকো কোম্পানি এগিয়ে চলছে। আপনাদের পরিশ্রম এবং আন্তরিকতার জন্য তা সম্ভব হয়েছে। বাংলাদেশি প্রবাসিদের প্রাধান্য দিয়ে, এটাকে প্রবাসের বুকে সহজে আপনাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ভবিষতে এই ধারা অব্যাহত রাখতে দায়িত্বশলীদের প্রতি তিনি আহবান জানান।
এসময় উপস্থিত অতিথিরা বলেন,স্পেনের আইন মেনে সিলেট ফ্রেসকো কোম্পানি ব্যবসায়িক কার্যক্রম সফলভাবে চালিয়ে যাচ্ছে ।  কোম্পানিটি  ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশ ও প্রবাসে সমাজের জন্য বিভিন্ন ধর্মীয় সেবামূলক কাজও করছে তারা। সিলেট ফ্রেসকো কোম্পানির পরিসর বৃহৎ আকারে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন ।

Manual2 Ad Code

সভায় করোনায় বিপর্যয় থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায়  বিশেষ মোনাজাত করা হয়।  মোনাজাত পরিচালনা করেন শাহজালাল ফুলতলী জামে মসজিদ মাদ্রিদের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান। অনুষ্ঠানে সিলেট ফ্রেসকো কোম্পানির দায়িত্বশীলদের নতুন ইউনিফর্ম প্রদান করা হয়।

Manual4 Ad Code

—

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code