নিউইয়র্কের ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক’ চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী দিলো

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক : চট্টগ্রাম মহানগর, কক্সবাজার জেলা সদর এবং চট্টগ্রামের উপজেলা সমূহের হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সম্মুখ যোদ্ধাদের চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী দিলো যুক্তরাষ্ট্রের চ্যারিটি সংগঠন ‘হেল্পিং হ্যান্ড ফর চিটাগোনিয়ান ইনক’। ইতিমধ্যেই বেশ কিছু চিকিৎসা ও স্বাস্থ্য সামগ্রী চট্টগ্রামের উদ্দেশ্যে চীন, হংকং ও মালয়েশিয়া থেকে বিমানযোগে পাঠিয়েছে- যা চলতি সপ্তাহে চট্টগ্রাম পৌঁছানোর কথা। এর মধ্যে উল্লেখযোগ্য সামগ্রী হচ্ছে মাস্ক, গ্লাভস, স্ক্যান থার্মোমিটার, ক্লিয়ার চশমা (গগলস) এবং পিপিই (গাউন)।

Manual1 Ad Code

করোনা মহামারির পরিপ্রেক্ষিতে স্বদেশ-স্বজনের কথা ভেবে যুক্তরাষ্ট্রে সম্প্রতি গড়ে উঠা এই অলাভজনক সংগঠনটি গত একমাস ধরে ফান্ড রেইজিংয়ের মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করেছে। সংগঠনের উদ্যোক্তাগণের মধ্যে রয়েছেন নুরুল আনোয়ার, আবুল কাশেম (চট্টল), মোঃ আহসান হাবিব, মোঃ আরিফুল ইসলাম, মীর কাদের রাসেল, ইব্রাহিম দিপু, মোঃ বদিউল আলম, মাকসুদুল হক চৌধুরী, ইকবাল হোসেন প্রমুখ। তারা সকলেই নিউইয়র্কে বাস করেন চট্টগ্রাম অঞ্চলের সন্তান। তাদের কর্মসূচি এই প্রবাসেও দৃশ্যমান হয় গত শুক্রবার ব্রুকলীনে করোনা টেস্টের ভ্রাম্যমান ক্যাম্পে। তারা সেখানে দিনভর স্বেচ্ছাসেবক হিসেবে শতশত প্রবাসীর দৃষ্টি কেড়েছেন। মার্কস হোমকেয়ারের সহযোগিতায় এটি ছিল নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের জন্যে প্রথম করোনা টেস্টের ক্যাম্প।

Manual7 Ad Code

কর্মকর্তারা জানান, প্রেরিত চিকিৎসা-সামগ্রিগুলো হাসপাতালের পাশাপাশি মহানগর ও জেলা পুলিশ, চট্টগ্রাম প্রেসক্লাব এবং লাশ দাফনকারি প্রতিষ্ঠানকেও দেয়া হবে। এজন্যে চট্টগ্রাম মহানগরীতে একটি টিম গঠন করা হয়েছে। যাদের নেতৃত্বে মিরশ্বরাই থেকে শুরু করে স›দ্বীপ হয়ে লোহাগড়া, বাঁশখালী পর্যন্ত সবকটি উপজেলা হাসপাতালে পোঁছে দেয়া হবে। করোনায় ক্ষত-বিক্ষত প্রবাসীদের জন্যেও এই সংস্থাটি কাজ করবে বলে জানান নেতৃবৃন্দ। এনআরবি নিউজ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code