গোবিন্দগঞ্জ করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সম্প্রতি করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার উপজেলার সার্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং উপজেলার যেসব এলাকায় সবচেয়ে বেশী করোনা সংক্রমিত রোগী হয়েছে সেই সব এলাকা লক ডাউন করার সিন্ধান্ত গ্রহণ করা হয় এবং ঘোষিত লক ডাউন কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও গোবিন্দগঞ্জে একটি করোনা আইসোলেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন এবিএম আবু হানিফ, গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি) একেএম মেহেদী হাসান সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code