

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট দেননি। ধরেননি কারও ফোন। কোথাও কোনও প্রতিক্রিয়া নেই। এক দিন চুপ করে থাকার পর অবশেষে মুম্বইয়ের আর এন কুপার জেনারেল হাসপাতালে সুশান্তকে দেখতে গেলেন প্রেমিকা রিয়া চক্রবর্তী। সাদা পোশাক, সাদা মাস্কে ঢাকা মুখ…এ রিয়াকে চেনা যায় না! সোমবার দুপুরবেলায় হাসপাতালে পৌঁছন এই বাঙালি মেয়ে। সাদা ওড়নায় ঢাকা ছিল তাঁর মাথা। মাস্কে ঢাকা মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল তাঁর ক্লান্ত চোখ। কে এই রিয়া চক্রবর্তী? কী তাঁর পরিচয়? কীভাবেই বা সুশান্তের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর?