নওগাঁ করোনা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে চেম্বারের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় (কোভিড-১৯) করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষনের উদ্দেশ্যে চেম্বারের পরিচালকবৃন্দের সাথে জেলার ২৪টি ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ভবন মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

Manual4 Ad Code

সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক মোতাহার হোসেন পলাশ, পরিচালক মীর জাহিদুল হাসান জুয়েল, পরিচালক সাজেদুল আলম লালটু, জেলা চালকল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ধান্য চাল আড়তদার সমিতির সাধারন সম্পাদক নিরোদ বরন সাহা চন্দন, জেলা ড্রাগিষ্ট এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি আতাউর রহমান খোকা, বাংলাদেশ জুয়েলারী সমিতির সভাপতি, জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি প্রমুখ বক্তব্য রাখেন। সভায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষার জন্য সরকারের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় জেলার ২৪টি সংগঠনের সভাপতি ও সম্পাদকরা অংশ গ্রহন করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code