করোনামুক্ত ঘোষণার পর নিউ জিল্যান্ডে আবারও আক্রান্ত শনাক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ২৪ দিন পর নিউ জিল্যান্ডে প্রথমবারের মত করোনাভাইরাস আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছে। তারা একই পরিবারের সদস্য। সম্প্রতি তারা যুক্তরাজ্য থেকে নি্উ জিল্যান্ড আসেন। মঙ্গলবার (১৬ জুন) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।গত সপ্তাহে নিউ জিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করে সেদেশের সরকার। দেশের অভ্যন্তরে জারি করা সকল বিধি-নিষেধ প্রত্যাহার করা হয়। তবে সীমান্তে বহাল রাখা হয় কড়াকড়ি। শুধু নিজেদের নাগরিক ও জরুরি কাজে নিয়োজিত কর্মীদেরকে সীমান্ত পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে। গত ৭ জুন দুই নারী যুক্তরাজ্য থেকে দোহা ও ব্রিসবেন হয়ে নিউ জিল্যান্ড প্রবেশ করে। তাদের একজনের বয়স ৩০ এর কোটায় আর অপরজনের ৪০। নিউ জিল্যান্ডে প্রবেশের পর পরই তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। অকল্যান্ডের একটি আইসোলেশন হোটেলে ছিলেন তারা। ১২ জুন মৃত্যুশয্যায় থাকা জন্মদাতাকে দেখতে যাওয়ার আবেদন জানান তারা। সে রাতেই মারা যান ওই স্বজন। পরদিন ওই দুই নারীকে ওয়েলিংটনে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code