আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

নিউইয়র্ক ডেস্ক:

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ১৫ অক্টোবর,মঙ্গলবার বিকেলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশন এর সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

পর্ষদ সভা সঞ্চালনা করেন কিম ওয়ালেস

পর্ষদ সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি ওয়ালটার জনসন,রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড,
কাশওয়ান ম্যাকিনলে, হলিশা ব্রিজারস, জেফ ডরসি উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

 

সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। এছাড়া কয়েকজন কমিউনিটি ব্যক্তিত্বও পর্ষদ সভায় বক্তব্য রাখেন।

Manual2 Ad Code

সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পর্ষদ সভায় নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code