চাটমোহর স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ ঝুঁকি বেড়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহরে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে পড়ার ঝুঁকি বেড়েছে। মানুষ মানছে না নূন্যতম স্বাস্থ্যবিধি। সংক্রমণের সংখ্যা বিবেচনায় পাবনা জেলার মধ্যে চাটমোহর ভালো অবস্থানে থাকলেও লকডাউন উঠে যাওয়ায় কোন কিছুর তোয়াক্কা করছে না মানুষ। দিন-রাত রাস্তাঘাটে, হাটে-বাজারে, দোকানপাটে অসংখ্য মানুষ।
খাদ্য সহায়তা বা ত্রাণ নিতে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। যানবাহনে গাদাগাদি করে যাত্রী বহণ করা হচ্ছে। জনমণে কোন ভীতি আছে বলে মনে হয় না। পাবনা জেলার প্রথম করোনা আক্রান্ত রোগি সনাক্ত হয় এই চাটমোহরেই গত ১৬ এপ্রিল। এরপর আরো ৪ জনের করোনা পজিটিভ হয়। নাটোরে নমুনা দিয়ে উপজেলার খৈরাশ গ্রামের এক যুবকের করোনা পজিটিভ হয়েছে।
শুক্রবার ও রবিবার নতুন করে আরো দুই জনের করোনা শনাক্ত হয়েছে। গ্রামীণ ব্যাংক চাটমোহর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার করোনা আক্রান্ত হয়েছেন। তিনি ছুটি নিয়ে নিজ বাড়ি বগুড়াতে চলে গেছেন। এক সপ্তাহের বেশী সময় ধরে তিনি জ্বরে আক্রান্ত। প্রশাসন গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস, পাশের চাটমোহর শাখা অফিস ও ওই কর্মকর্তা যে বাড়িতে ভাড়া থাকতেন, সেই বাড়ি শুক্রবার রাতে লকডাউন করে দিয়েছে। এ উপজেলার আটলংকা গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। পার্শ্বডাঙ্গা ইউনিয়নের জামালপুর গ্রামে এক জন করোনা পজিটিভ হয়েছেন।
পাবনা জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এ পরিস্থিতিতে যেকোন মূহুর্তে চাটমোহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। কারণ দলে দলে মানুষ বের হচ্ছেন। কোথাও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। স্থানীয় ব্যাংক, হাট-বাজার, দোকান-পাট আর রাস্তা-ঘাটে অসংখ্য মানুষ। অনেকে মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। সামাজিক দূরত্ব কেউই মানছেন না। নেই সুরক্ষা ব্যবস্থা। এতে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ শুয়াইবুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধ ও বিপর্যয় এড়াতে মানুষকে স্বাস্থ্যবিধি অনুসরণ ও সরকারি নির্দেশনা মানতে হবে। সচেতন হলেই কেবল মহামারী এই রোগ থেকে রক্ষা সম্ভব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code