নিউইয়র্ক বাংলা বইমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২০’ এর  আয়োজন করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বইমেলার ওয়েবসাইট মন্ত্রণালয়ের নিজ কক্ষ থেকে অনলাইনে উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

Manual1 Ad Code

জানা গেছে, আগামী ১৮-২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠেয় ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা’র আয়োজক ‘মুক্তধারা ফাউন্ডেশন’।

https://www.nyboimela.org ওয়েবসাইটের মাধ্যমে বইমেলার সব অনুষ্ঠান দেখতে পাবেন বাংলা ভাষাভাষিসহ পৃথিবীর সব প্রান্তের মানুষ। অনুষ্ঠানের পাশাপাশি তারা ঘরে বসে পছন্দের বই ক্রয় করতে পারবেন। এ বইমেলার মাধ্যমে বাংলা ভাষার তথা বাংলা প্রকাশনার জগতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

অনুষ্ঠানটি বইমেলার ফেসবুক পেজে https://www.facebook.com/newyorkboimela সরাসরি সম্প্রচারিত হবে ।

Manual2 Ad Code

‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২০’ এর টাইটেল স্পন্সর আইএফআইসি ব্যাংক লিমিটেড। আয়োজক কমিটির আহ্বায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা ও ইমেরিটাস অধ্যাপক ড. জিয়াউদ্দীন আহমেদ।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code