আল্লাহ সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রক্ষা করুন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অসুস্থতা নিয়ে গুজবের প্রেক্ষিতে মুখ খুললেন করোনা ভাইরাসে আক্রান্ত শহীদ আফ্রিদি। জানালেন, তিনি সুস্থ আছেন এবং খুব শিগগিরই সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে যাচ্ছেন।

Manual3 Ad Code

পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত প্রায় সবাই সাবেক অধিনায়ক আফ্রিদির করোনা আক্রান্তের খবরে বেশ অবাক হয়েছেন। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা ছাড়াও ভক্তদের অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। কিন্তু কেউ কেউ আবার গুজবের আশ্রয়ও নিয়েছেন। এসব গুজবের মধ্যে ছিল তার শারীরিক অবস্থার অবনতির খবর। আর এতেই খেপেছেন সাবেক অলরাউন্ডার।
গুজবের জবাবে দ্য নিউজকে আফ্রিদি বলেন, আল্লাহ সবাইকে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে রক্ষা করুন। ৪০ বছর বয়সী জানিয়েছেন, করোনা আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিদিন তিনি হাজারো ফোন আর ম্যাসেজ পেয়েছেন। তাদের সবার প্রতি তার বার্তা ছিল একটাই, দ্রুত ভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠছেন তিনি।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code