আইনস্টাইনের পাণ্ডুলিপি প্রায় ১১২ কোটিতে বিক্রি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

থিয়োরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের জনক অ্যালবার্ট আইস্টাইন। দুনিয়া বদলে দেওয়া এই বিখ্যাত তত্ত্বের উৎস যে পাণ্ডুলিপি তা বিক্রি হলো রেকর্ড দামে। ফ্রান্সের প্যারিসে নিলামে উঠানো হয়েছিল বিরল ওই পাণ্ডুলিপিটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে উইওন নিউজ।

Manual2 Ad Code

নিলামের শুরু থেকেই ৫৪ পাতার ওই পাণ্ডুলিপিটি ঘিরে কৌতূহল ছিল। মনে করা হচ্ছিল, সাড়ে ৩ মিলিয়ন ডলারের মতো দাম উঠতে পারে এর। কিন্তু সেই অনুমানকে একেবারেই ভুল প্রমাণ করে তা বিক্রি হলো ১৩ মিলিয়ন ডলারে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১১ কোটি ৬৪ লাখ টাকার বেশি।

ব্রিটিশ নিলাম সংস্থা ‘ক্রিস্টিজ’ এই পাণ্ডুলিপিটি নিলামে তুলেছে। কে ওই পাণ্ডুলিপিটি কিনলেন তা গোপন রেখেছে প্রতিষ্ঠানটি।

Manual7 Ad Code

ক্রিস্টিজ জানায়, আইনস্টাইন তার কাজের প্রাথমিক খসড়া আলাদা করে কখনো সংরক্ষণ করতেন না। বেশিরভাগ সময় সেটির অবস্থান হতো ময়লার ঝুড়িতে। এই পাণ্ডুলিপিটিরও সেই অবস্থাই হয়েছিল। পরবর্তী সময়ে মহাকর্ষ সম্পর্কে সমস্ত ধারণাকে আমূল বদলে দেবে যে তত্ত্ব, তারই আগাম গবেষণার সাক্ষী হিসেবে ওই ৫৪ পাতার পাণ্ডুলিপিটির গুরুত্ব অপরিসীম।

Manual3 Ad Code

ক্রিস্টিজের দাবি, বিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নথি এটি। আইনস্টাইনের লেখা আর অন্য কোনো পাণ্ডুলিপির এত দাম ওঠেনি আগে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code