সমঝোতার পর ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিয়েছে চীন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতীয় ১০ সেনাকে ফিরিয়ে দিয়েছে চীনের সেনাবাহিনী। দু’দেশের উচ্চ-পর্যায়ের মধ্যে কঠোর সমঝোতার পর ভারতীয় সেনা সদস্যরা মুক্তি পেয়েছে। এদের মধ্যে দু’জন সেনা অফিসারও রয়েছেন। গত সোমবার (১৫ জুন) রাতে গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের সময় তাদের চীনা ‘ড্রাগন’ বাহিনী আটক করেছিল। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দেশটির সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এমন প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার চীনা হেফাজত থেকে ওই ১০ ভারতীয় সেনাকে ফিরিয়ে দেওয়া হয় বলেও জানানো হয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পর পর তিন দফায় ভারত ও চীনের মেজর জেনারেল পর্যায় কঠোর সমঝোতার পর ওই ১০ ভারতীয় সেনা মুক্তি পায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code