ইসরায়েলকে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্পসারণ পরিকল্পনার বিষয়ে সতর্ক করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটি এগিয়ে নিয়ে গেলে আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের চেষ্টাকে ব্যাহত করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র ঘোষিত তথাকথিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে দখলকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। গত মে মাসে ইসরায়েলি নেতারা এই পরিকল্পনা বাস্তবায়নে ১ জুলাই থেকে মন্ত্রিসভায় বিতর্ক শুরুর বিষয়ে সম্মত হয়। তারপর থেকেই ধারণা করা হতে থাকে দখল পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে ইসরায়েল। তবে বুধবার ওই বিতর্ক শুরু হয়নি। এমনকি পরিকল্পনা বাস্তবায়ন শুরুর দিনক্ষণও নির্ধারিত হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code