বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, একদিনে আক্রান্ত আরও প্রায় ৪০ হাজার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ প্রাণঘাতী করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯ হাজার ৩৭৯ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ লাখ ৭৬ হাজার ১৪৩ জনে দাঁড়ালো। করোনায় সংক্রমণ বৃদ্ধির প্রবণতা দেশটিতে অব্যাহত। রবিবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

স্থানীয় সময় রাত সাড়ে ৮ পর্যন্ত (গ্রীনিচ মান সময় সোমবার ০০৩০ টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আরো ২৩৪ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৯ হাজার ৮৯১ জন।

এর আগে শুক্রবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ৫৭ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়। এ মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।

 

Manual6 Ad Code

দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে করোনাভাইরাসের বিস্তার লক্ষণীয়।

এদিকে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবার অনেক বেড়ে যাওয়ার কারণে এ দুই অঞ্চলের রাজ্যগুলোতে ব্যবসা প্রতিষ্ঠান ফের খুলে দেয়ার প্রক্রিয়া থেমে গেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code