স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: চলমান বছর টি-টোয়ন্টি বিশ্বকাপের পর্দা আর উঠছে না। এমনই ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো। আর এনিয়ে সিদ্ধান্তের জন্য এ সপ্তাহেই আইসিসির সঙ্গে আলোচনা করা হবে। যদিও অস্ট্রেলিয়ার প্রথমসারির দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড একটি সূত্রের বরাতে জানিয়েছে, এনিয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় এই আসরটি স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি। করোনা ভাইরাসের কারণেই এই টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে। তবে আইসিসি এর আগে জানিয়েছিল আগস্টে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন আসরটি ঘিরে নতুন মোড় নিতে পারে। মার্চে মাঝামাঝিতে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস বলেছিলেন, আমি মনেকরি এটা অবাস্তব। অথবা এটা খুব কঠিন পথে এগোচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code