ইসরায়েলকে হুঁশিয়ারি ফ্রান্স-জার্মানির

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি দখলদারিত্ব সম্প্রসারণ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে ফ্রান্স ও জার্মানিসহ চার দেশ। দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, এই পরিকল্পনা থেকে সরে না এলে সম্পর্কের ক্ষেত্রে ইসরায়েলকে এর ফল ভোগ করতে হবে। এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Manual5 Ad Code

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি আগামী ১ জুলাই থেকে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। একইসঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফিলিস্তিনের জর্ডান ভ্যালি-ও দখলের চক্রান্তের মেতেছে দেশটি। ইসরায়েল ঘেঁষা হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনায় এসব ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের স্বীকৃতি দেওয়া হয়েছিল।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code