

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ভারতের মধ্যপ্রদেশে এশিয়ার বৃহত্তম ৭৫০ মেগাওয়াটের রেওয়া সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। বিদ্যুৎকেন্দ্রটি মধ্যপ্রদেশ রাজ্যের রিভা জেলায় অবস্থিত। এশিয়ার বৃহত্তম এ সৌরকেন্দ্র থেকে প্রতিদিন ৭৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা যাবে। প্রায় ৫০০ হেক্টর জমি জুড়ে এই প্রকল্পের ২৫০ মেগাওয়াটের তিনটি সৌরবিদ্যুৎ উৎপাদক ইউনিট আছে। রেওয়া প্রকল্প থেকে উৎপন্ন সৌরবিদ্যুৎ প্রতি বছর প্রায় ১৫ লাখ টন কার্বনের হ্রাস ঘটাবে। পাশাপাশি এটিই হলো ‘ক্লিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড ইন্ডিয়া’র তৈরি প্রথম সৌর প্রকল্প।