সাহেদের তথ্য চেয়ে ২ সংস্থাকে দুদকের চিঠি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রিজেন্ট হাসপাতাল সংক্রান্ত নথির জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও সাহেদের ব্যাংকিং লেনেদেন সংক্রান্ত নথির জন্য বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের অবৈধ সম্পদের অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুদক। কমিশনের বিশেষ তদন্ত অনুবিভাগের মাধ্যমে এ অভিযোগটি অনুসন্ধান করা হবে। যার জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়েছে। কমিশনের উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধান দলের অন্য সদস্যরা হলেন- মো. নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code