অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ট্রায়ালের প্রাথমিক পর্যায়ের ফলাফল সোমবার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের ফলাফল আগামী সোমবার প্রকাশিত হবে। বিশ্বখ্যাত ল্যান্সেট মেডিকেল জার্নাল বুধবার এমনটি জানিয়েছে।

Manual6 Ad Code

ল্যান্সেটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় , করোনা প্রতিরোধে কার্যকর কিনা সেটি দেখার জন্য বর্তমানে বৃহৎ পরিসরে তৃতীয় ধাপের পরীক্ষা চলছে ভ্যাকসিনটির। মানুষের ওপর চলমান এই পরীক্ষা শেষে বোঝা যাবে এই ভ্যাকসিন করোনা থেকে মানুষকে সুরক্ষিত করতে সক্ষম কিনা। তবে উৎপাদক প্রতিষ্ঠান দু’টি এখনও প্রথম পর্যায়ের পরীক্ষার ফলাফলই প্রকাশ করেনি। ওই পরীক্ষা থেকে এই ভ্যাকসিন নিরাপদ কিনা, আর এ থেকে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভাইরাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠে কিনা সেটি বোঝা যাওয়ার কথা।

Manual1 Ad Code

এ নিয়ে ল্যান্সেট জার্নালের একজন মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি প্রাথমিক পর্যায়ের ফলাফল সোমবার প্রকাশিত হবে। বর্তমানে চূড়ান্ত সংশোধনী ও প্রাক-প্রস্তুতি চলছে।’

ল্যান্সেট জার্নালের এই বিবৃতির আগে বিভিন্ন খবরে বলা হচ্ছিল প্রথম পর্যায়ের ট্রায়ালের ফলাফল বৃহস্পতিবার প্রকাশিত হতে পারে।

 

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code