কাশ্মিরে ভারতীয় বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৩

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জম্মু ও কাশ্মিরে ভারতীয় বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান চলার সময় তিনজন নিহত হয়েছে। শনিবার ভোরে সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে এ অভিযান চালানো হয়। ভারতীয় বাহিনীর দাবি, নিহতদের সবাই জঙ্গি ছিল এবং দুই পক্ষের বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আমশিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা, আধাসামরিক বাহিনী ও জম্মু কাশ্মির পুলিশ। ভারতীয় বাহিনীর দাবি, নির্ভরযোগ্য সূত্রে ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল তারা। তবে তল্লাশি অভিযান শুরু হতেই হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তখন তিনজন নিহত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code